চীন রাশিয়ার হুমকি, আত্মরক্ষার্থে নতুন চুক্তিতে জাপান-যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৪
জাপান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে। বুধবার এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে মিত্র দেশ দুটি। হাইপারসনিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য এই চুক্তিতে আবদ্ধ হয়েছে তারা। এই ধরনের অস্ত্র বর্তমানে চীন ও রাশিয়ার দখলে রয়েছে এবং উত্তর কোরিয়া সেগুলোর পরীক্ষা চালাচ্ছে।
গত আগস্টে এক শীর্ষ সম্মেলনে এই প্রকল্পের বিষয়ে প্রাথমিকভাবে সম্মতি প্রকাশ করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এরপর এপ্রিলে কিশিদার ওয়াশিংটন সফরের সময় চুক্তির বিষয়টি আবারও নিশ্চিত করা হয়। ২০৩০-এর দশকের মাঝামাঝি সময়ে ‘গ্লাইড স্ফিয়ার ইন্টারসেপ্টর’ নামের এই হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, এই প্রকল্প বাস্তবায়নের প্রথম ও বড় পদক্ষেপই হবে দায়িত্ব ভাগ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নির্ধারণ করা। এছাড়া এই ধাপে জাপানি ঠিকাদারদের বিষয়েও সিদ্ধান্ত নেবেন তারা। ২০২৫ সালের মার্চের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
হাইপারসনিক অস্ত্রগুলো ম্যাক ৫ বা শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে অতিক্রম করতে সক্ষম হবে। এই ধরনের গতি আঞ্চলিক ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। তবে এ ধরনের সিস্টেমের জন্য ইন্টারসেপ্টর তৈরি করাও একটি বড় চ্যালেঞ্জ।
এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ বিষয়’ বলে অভিহিত করে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে হাইপারসনিক অস্ত্রের নাটকীয় উন্নয়ন হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইন্টারসেপ্টরের প্রাথমিক বিকাশ এবং পরীক্ষার জন্য জাপান ৪৯ কোটি ডলার বরাদ্দ করেছে। এই খরচের মধ্যে রেথিয়ন টেকনোলজিস এবং নর্থরপ গ্রুমম্যানের জন্য উপাদান তৈরির খরচও অন্তর্ভুক্ত। কোম্পানি দুটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার নেতৃত্বে প্রতিযোগিতামূলক অস্ত্র তৈরি করছে। এই প্রকল্পের জন্য এই দুইটি কোম্পানির যে কোনও একটিকে বেছে নেওয়া হবে।
এমডিএ অনুমান করছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্টর তৈরিতে ৩০০ কোটি ডলারের বেশি খরচ হবে। এর মধ্যে জাপানের ১০০ কোটি ডলারের শেয়ার রয়েছে।
ইন্টারসেপ্টরগুলো ‘শিপ-টু এয়ার স্ট্যান্ডার্ড মিসাইল-৩’ এর মতো এজিস-ক্লাস ডেসট্রয়ারগুলোতে মোতায়েন করা হবে। এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে মিলে তৈরি করেছিল জাপান।
ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে জাপান। এর পরিপ্রেক্ষিতে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যৌথভাবে তৈরি করা প্রাণঘাতী অস্ত্রের অনুমতি দিতে দেশটির অস্ত্র রফতানি নীতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
